ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৭
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৩৬৩ জন গ্রেফতার, দায়ের ৬০ মামলা

সত্যের কন্ঠ
জুলাই ৬, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
পঠিত: 22 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ৬৯ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৫টি চাকু, ১টি কাঁচি, ২টি এসএস পাইপ ও ৩টি লাঠি উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদক উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।