ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৩
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির বিশেষ অভিযানে জুন মাসে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৫৫ জন গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৭, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
পঠিত: 27 বার
Link Copied!

রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জুন মাসজুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির বিশেষ অভিযানে জুন মাসে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৫৫ জন গ্রেফতার।

ডিএমপির মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে বিভিন্ন অভিযানে অস্ত্র ও মাদকসংক্রান্ত মোট ৩৬৩টি মামলায় ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

জুন মাসে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পরিচালিত অভিযানে মোট ৯টি মামলা রুজু করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫৪টি মামলা রুজু করা হয়েছে। এ মাসে বিভিন্ন অভিযানে অস্ত্র মামলায় ১৬ জন এবং মাদক মামলায় ৫৩৯ জনকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে ৪টি বিদেশি পিস্তল, ৮৮ রাউন্ড গুলি, ৭টি ম্যাগাজিন এবং ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো রাজধানীতে অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধ এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

মাদকবিরোধী অভিযানে জুন মাসে ৩৫৪টি মামলা রুজু করা হয় এবং এসব মামলায় ৫৩৯ জনকে গ্রেফতার করা হয়। জুন মাসে উদ্ধারকৃত মাদকের মধ্যে সবচেয়ে বেশি ছিল ইয়াবা যার পরিমাণ ২ লাখ ৩৩ হাজার ৪১২ পিস। এছাড়া ৪০৭ কেজি ২৮১ গ্রাম গাঁজা, ২ কেজি ৯০৯ গ্রাম হেরোইন, ৩১৯ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল (৪৫০ মিলিলিটার ) বিদেশি মদ, ৩ লিটার দেশি মদ, ২৪ লিটার ৭০ মিলিলিটার চোলাই মদ, ৩৪ ক্যান ও ৪ বোতল বিয়ার, ৭৪ পিস ট্যাপেন্টাডল এবং ১৪৪ বোতল ইস্কার্ফ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।