ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৩
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৯, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
পঠিত: 20 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

আদাবর থানা সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন শেখেরটেক ৭ নম্বর রোডের ব্রিজের ঢাল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সামুরাই, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পালানোর চেষ্টার সময় সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্ণেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) এবং মো. নাহিদুল (২৫)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল এবং একটি লোহার শাবল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গ্রেফতারকৃত মো. মাইন উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও আদাবর থানায় দুটি, মো. ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় একটি এবং মো. সাইদের বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা রয়েছে।

এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।