ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৪
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের চীন সফর পেছাল, যাচ্ছেন মে মাসে

সত্যের কন্ঠ
মার্চ ২৬, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
পঠিত: 63 বার
Link Copied!

চলতি মাসের শেষ দিকে চীন সফরের কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার এই সফর হওয়ার কথা ছিল ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। কিন্তু চলমান ইরান যুদ্ধের কারণে পিছিয়ে গেছে তা।

গতকাল বুধবার (২৫ মার্চ) ট্রাম্পের বেইজিং সফরের নতুন সময়সূচি জানালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ও ১৫ মে। দুইদিনের সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের নতুন সফরসূচির আগে চীন যুদ্ধ বন্ধের কোনো শর্ত দিয়েছিল কি না জানতে চাইলে তা অস্বীকার করেন ক্যারোলিন লেভিট। জানান, ইরানে সামরিক অভিযানের সময় দেশে থাকা জরুরি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। সে বিষয়টি বিবেচনায় নিয়েই বৈঠক পেছানোর অনুরোধে সাড়া দিয়েছেন শি।

ডোনাল্ড ট্রাম্প চীনে গেলে প্রায় দশ বছরের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের বেইজিং সফর হবে। এর আগে সবর্শেষ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ সালে চীন গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।