ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির নতুন এসপি বদরুল আলম মোল্লাকে নিয়ে ফেসবুকে গুজব, সত্যতা নিয়ে প্রশ্ন

সত্যের কন্ঠ
জুলাই ৭, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দেওয়া মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। ফেসবুকে তার নামে কথিত অডিও ক্লিপ ও নানা পোস্ট ভাইরাল হলেও সেগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, বদরুল আলম মোল্লা এতদিন সিআইডির সদর দপ্তর, মালিবাগে পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাকে ঝালকাঠি জেলার এসপি হিসেবে বদলি করা হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, ট্যুরিস্ট পুলিশ, এসপিবিএন, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, ফেনী জেলা পুলিশ এবং পুলিশ সদর দপ্তর ও পুলিশের বিশেষ শাখায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে তিনি হাইতিতেও দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি তার নিয়োগের পর ফেসবুকে একটি কথিত আর্থিক লেনদেনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। তবে ওই অডিওর সত্যতা এখনও যাচাই হয়নি। অনেকে এটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করলেও, সেই দাবির পক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

একইসঙ্গে তার বিরুদ্ধে অতীতের কর্মস্থল নিয়ে রাজনৈতিক পক্ষপাত ও কিছু ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে পোস্ট দেওয়া হচ্ছে। কিন্তু অভিযোগগুলোর সপক্ষে সরকারি কোনো নথি বা আদালতের রায় পাওয়া যায়নি।

এ বিষয়ে এসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, “আমি সবসময় আইন, সংবিধান ও পেশাগত নীতিমালা মেনে দায়িত্ব পালন করেছি। সততা ও জনসেবাকে প্রাধান্য দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে যা ছড়ানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সুনাম নষ্টের চেষ্টা চলছে। আমি বিশ্বাস করি সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। ঝালকাঠিবাসীর জানমালের নিরাপত্তা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।