আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃতের নাম জীবন ওরফে মিনহাজ ওরফে মো. হৃদয় (২২)।
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১১:০০টায় ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি টিপ চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জীবন ওরফে মিনহাজ ওরফে মো. হৃদয়ের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
