ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

সত্যের কন্ঠ
জুলাই ৬, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন বেলতলি নয়াকান্দি এলাকার একটি ঝোপে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে দুটি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, রাত্রীকালীন টহল চলাকালে তারা খবর পায় যে, ওই এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে দুটি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।