ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৩
আজকের সর্বশেষ সবখবর

গণ-অভ্যুত্থানে জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে: নাহিদ ইসলাম

সত্যের কন্ঠ
মে ২, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
পঠিত: 156 বার
Link Copied!

গণ-অভ্যুত্থানে জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জনরোষে ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, এ আলোচনা আসতে পারে না।

শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টে জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায়ে; একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তার রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্তের পথ বের করতে হবে। অতিদ্রুত এই বিচার করা উচিত। বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করতে হবে।

দলটির আহ্বায়ক আরও বলেন, একটি মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যার মাধ্যমে শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর হতে পারে। মৌলিক সংস্কার না হলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।