ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫২
আজকের সর্বশেষ সবখবর

কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ মরদেহ উদ্ধার

সত্যের কন্ঠ
মার্চ ২৪, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ
পঠিত: 114 বার
Link Copied!

দক্ষিণ আমেরিকান দেশ পেরুর সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কলম্বিয়ার সরকারের দেয়া তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। বিমানটিতে ১২৫ আরোহী ছিল যাদের মধ্যে বেশিরভাগই সেনা সদস্য।

এখন পর্যন্ত ৭৭ জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারে চলছে তৎপরতা।

কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় লকহিড মার্টিনের হারকিউলিস সি-ওয়ান থার্টি মডেলের বিমানটি। এমনকি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় এটি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা না গেলেও শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষে দিকে বলিভিয়ান বিমান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ বিমান দেশটির জনবহুল আল্টো শহরে বিধ্বস্ত হয়। এতে ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩০ জন আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।