আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর কদমতলী এলাকা থেকে প্রায় ২৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৮৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার (০১ জুন ২০২৬ খ্রি.) বিকাল আনুমানিক ৩টা ৫ মিনিটে ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে মো. সামছুদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার হাসাননগর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে।
এ সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,০৭০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে কদমতলীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।
