গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ করতে হামাস শুক্রবার আন্তর্জাতিক মহলকে ‘অবিলম্বে পদক্ষেপ’ গ্রহণ করার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে হামলা জোরদার করার পর তারা এই আহ্বান জানালো। খবর এএফপি’র।
হামাসের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আরব ও মুসলিম দেশগুলো এবং আন্তর্জাতিক মহলকে আমাদের জনগণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ এবং ধারাবাহিক গণহত্যা বন্ধ করতে অবিলম্বে দায়িত্ব এবং পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
