ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৬
আজকের সর্বশেষ সবখবর

ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি নিহত

সত্যের কন্ঠ
আগস্ট ২১, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ
পঠিত: 208 বার
Link Copied!

ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। খবর জিও নিউজের।

লারকানাভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি বলেছেন, ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর আরও পাঁচজন মারা যান।

রেডিও পাকিস্তানের বরাতে দ্য ডন জানিয়েছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন পাকিস্তানি তীর্থযাত্রী মারা গেছেন এবং ১৮ জন আহত হয়েছেন। হঠাৎ ব্রেক ফেইল হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। পরে এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই লারকানা, ঘোটকি এবং সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের ইয়াজদের হাসপাতালে নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।