ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৫
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র : রিজভী

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
পঠিত: 241 বার
Link Copied!

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র। গণম্যধমে খবর এসেছে, এখনও লাইসেন্স বাতিল হওয়া এক হাজার ৮৮৮টি অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এগুলো এখন ব্যবহার করা হচ্ছে। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অস্ত্র ব্যবহার করা হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক আকাশ তারা গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় নিহত কমর উদ্দিন খান, শাকিল হোসেন ও জিল্লুর রহমানের পরিবারের হাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ অনুদান দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের কাছে কেন এসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি এমন প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু তাই নয় গণভবন থেকে এসএসএফের অনেক আধুনিক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে না পারলে জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।