ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৫
আজকের সর্বশেষ সবখবর

“অবৈধ অস্ত্র, গুলি ও হাতবোমাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার করেছে ডিবি”

সত্যের কন্ঠ
মে ১২, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
পঠিত: 50 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মোঃ বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূইয়া (৩০) ও মোঃ রোমান (৩৫)।

ডিবি-ওয়ারী সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) বিকাল আনুমানিক ৪:৫০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ টু যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির আভিযানিক দল জানতে পারে, মডার্ন বিকল্প উডেন ফার্নিচার দোকানের সামনে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, ১টি চাপাতি এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে যশোর জেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হাতবোমা তৈরি করত। পরে সেগুলো ঢাকায় এনে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রি করতো এবং অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি চালিয়ে আসছিল।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারের সময় তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।