ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যার ঘটনায় তিন সদস্যের ছিনতাইকারী চক্র গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৮, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
পঠিত: 21 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞানপার্টি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মো. মানিক সরদার (৫২) ও মো. লিটন (৫০)।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাত আনুমানিক ৯টায় খিলগাঁও থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর চালক দিদারুল ইসলাম নিখোঁজ হন। পরদিন ২৯ জুন রাত আনুমানিক ৪টায় নবাবপুর রোড এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাত আনুমানিক ১০টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে ওয়ারী থানা পুলিশ। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ৩টায় গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ এবং ডিএমপির লালবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে অটোরিকশা চালকদের অজ্ঞান করে যানবাহন ছিনতাই করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।