ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৫
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

সত্যের কন্ঠ
এপ্রিল ২৩, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
পঠিত: 63 বার
Link Copied!

গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম ও সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং বাকি চারজনের হাম সন্দেহে মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ১৯৪ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই সময়ে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ শিশু এবং সন্দেহজনক আরও ২৮ হাজার ৩৩৩ শিশু আক্রান্ত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।