ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
আজকের সর্বশেষ সবখবর

“সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে ছদ্মবেশে অভিযান, ৭ মাদকসেবী গ্রেফতার”

সত্যের কন্ঠ
মে ১৪, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
পঠিত: 59 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে অভিনব কৌশলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাতজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ।

বুধবার (১৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে শাহবাগ থানার একটি বিশেষ টিম সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ সদস্যরা সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করে গানের আসর জমানোর অভিনব কৌশল অবলম্বন করেন।

গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ মামুনুর রহমান (২৪), ২। মোঃ রানা (১৯), ৩। সজীব অধিকারী, ৪। মোঃ শহীদুল ইসলাম (৪২), ৫। মোঃ রাকিব হোসেন (১৯), ৬। মোঃ আল আমিন (১৯) এবং ৭। মোঃ মাছুম ভূইয়া (২৪)।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদকসেবী ও ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের না পেয়ে সেখানে সমবেত হয়। পরে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতদের রমনা বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ প্রেরণ করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ডিএমপি জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।