ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫২
আজকের সর্বশেষ সবখবর

শাহজাহানপুরে চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত দুইজন গ্রেফতার করেছে সিটিটিসি

সত্যের কন্ঠ
মে ২০, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
পঠিত: 22 বার
Link Copied!

 

রাজধানীর শাহজাহানপুর থানাধীন বাগিচা মসজিদ সংলগ্ন কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে দুইজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলিম (২১) ও মোঃ রাব্বি হোসেন (২০)।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ৫০ মিনিটে সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বাগিচা মসজিদ সংলগ্ন কালভার্ট এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।