ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৪
আজকের সর্বশেষ সবখবর

শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

সত্যের কন্ঠ
মে ৬, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
পঠিত: 59 বার
Link Copied!

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল-১।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে মামলার ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হয়ে বিচারকাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।

তবে বিস্তারিত পর্যালোচনার পর সাবেক এই ডিআইজির জামিন আবেদনটি মঞ্জুর না করে তা নাকচ করে দেন ট্রাইব্যুনাল।

এদিকে, রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়িতে’ কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।

এছাড়া, অবসরপ্রাপ্ত লে. কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ওপর শুনানি হবে আগামী ১৪ মে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।