ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩১
আজকের সর্বশেষ সবখবর

লাইসেন্স ছাড়া মেডিকেল কেমিক্যাল ব্যবসা: র‍্যাব-৩-এর অভিযানে ৩ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

সত্যের কন্ঠ
জুলাই ৯, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
পঠিত: 75 বার
Link Copied!

আল আমিন আবির:

রাজধানীর মতিঝিলের বাণিজ্যিক এলাকায় লাইসেন্স ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়া মেডিকেল এবং ল্যাবরেটরি কেমিক্যালের ব্যবসা পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‍্যাব-৩। অভিযানে প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা আখতার হোসেনকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে বৈধ লাইসেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, মতিঝিল সি/এ-এর ১৫৪ নম্বর ভবনে অবস্থিত ফারিয়া ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। এ সময় র‍্যাব-৩-এর অধিনায়ক আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানের গুদাম ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে বিপুল পরিমাণ মেডিকেল কেমিক্যাল, ল্যাবরেটরি রিএজেন্ট, কালচার মিডিয়া, বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং বৈজ্ঞানিক সরঞ্জাম পাওয়া যায়। এসব পণ্যের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি লাইসেন্স ও অনুমোদনের কাগজপত্র প্রদর্শনের জন্য বলা হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো বৈধ নথি দেখাতে পারেনি বলে র‍্যাব সূত্র জানায়।

র‍্যাবের তথ্যমতে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভারত, জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত মেডিকেল ও ল্যাবরেটরি কেমিক্যাল বাজারজাত ও সরবরাহ করে আসছিল। তবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন গ্রহণ না করেই কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির পরিচালনায় আখতার হোসেন । অভিযানের সময় আখতার হোসেন উপস্থিত । ফলে প্রতিষ্ঠানের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

র‍্যাব জানায়, মেডিকেল ও ল্যাবরেটরি কেমিক্যাল দেশের হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, গবেষণাগার এবং শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। তাই এসব পণ্যের সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণে নির্ধারিত আইন ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ লাইসেন্স ও তদারকি ছাড়া এ ধরনের ব্যবসা পরিচালিত হলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন এবং বৈধ লাইসেন্স ও সরকারি অনুমোদন অর্জনের আগে কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেন।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে মতিঝিলের ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীদের মতে, জনস্বার্থে মেডিকেল ও ল্যাবরেটরি কেমিক্যাল ব্যবসায় নিয়মিত নজরদারি এবং লাইসেন্স যাচাই কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

র‍্যাব-৩ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সরকারি আইন কার্যকর রাখতে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত মেডিকেল, সার্জিক্যাল, ল্যাবরেটরি কেমিক্যাল ও বৈজ্ঞানিক সরঞ্জাম ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।