ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৬
আজকের সর্বশেষ সবখবর

“রেলওয়ে কলোনিতে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ১১, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
পঠিত: 42 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ বাছেদ (৪৪) ও মোছাঃ তানিয়া (৩৭)।

থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে কলোনি এ-টাইপ ১৬ নম্বর বিল্ডিংয়ের ১ম সিঁড়ির ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।