প্রেসিডেন্ট জো বাইডেন রোববার বলেছেন, ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ায় সম্ভাব্য যে কোন বড় ধরনের যুদ্ধ ঠেকাতে তার সরকার সবকিছু করবে।
ওয়াশিংটন থেকে আজ এএফপি এ কথা জানায়।
হোয়াইট হাউসের সাউথ লনে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেছেন, তার প্রশাসন ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন।
তিনি বলেছেন, তার প্রশাসন ‘একটি বৃহত্তর যুদ্ধ থেকে দুই দেশকে বিরত রাখতে যা যা করা দরকার করবে। আমরা এখনও কঠোরভাবে চাপ দিচ্ছি।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
