যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ‘হেলেনে’র আঘাতে অন্তত ৪৪ জনের প্রাণহানির খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ও আটকে পড়া লোকজনকে উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে উদ্ধারকর্মীরা।
চার মাত্রার হারিকেন হেলেন দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে, বলা যেতে পারে এখন এটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর তাণ্ডব থেমে নেই। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে এখনও ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। প্রচণ্ড বাতাস আর প্রচুর বৃষ্টিপাতের কারণে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) পরিস্থিতিকে জীবনের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
