ঢাকাশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৩
আজকের সর্বশেষ সবখবর

“মিরপুর মডেল থানা পুলিশের তৎপরতায় ৪ জন ছিনতাইকারী গ্রেফতার”

সত্যের কন্ঠ
আগস্ট ৫, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
পঠিত: 21 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
০৫ আগস্ট ২০২৬ ইং তারিখ রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় নিয়মিত টহল দলের তৎপরতায় ৪ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ রাজিব (২২), ২। মোঃ মেহেদী হাসান (২৮) ও আইনের সাথে সংঘাতে জড়িত ২ জন শিশু।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯:২০ মিনিটের সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পথচারীদের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।

ঘটনার সংবাদ পাওয়া মাত্রই মিরপুর মডেল থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।