ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৭
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর থানার পেছন থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার

সত্যের কন্ঠ
জুলাই ২২, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
পঠিত: 8 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে অস্ত্রটি উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে থানা ভবনের পেছনের ঝোপঝাড়ে সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে একটি জং ধরা চায়না রাইফেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটির বাট নম্বর ২১৩৬। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় সেখানে পড়ে ছিল। তবে কীভাবে এবং কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় অস্ত্রটির উৎস, ব্যবহার এবং কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।