ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৮
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী

সত্যের কন্ঠ
নভেম্বর ৩, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
পঠিত: 204 বার
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। শনিবার (২ নভেম্বর) ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় দিনভর প্রচারণা চালিয়েছেন। একই দিন নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশ করেন ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প নর্থ ক্যারোলিনায় একটি জনসভায় প্রায় ৯০ মিনিট ভাষণ দিয়েছেন।

সেখানে সমর্থকদের উদ্দেশে তিনি আত্মবিশ্বাসী বার্তা দিয়ে বলেন, ‘আপনি হয়তো অনেকবার জিতেছেন। এবারও জিতবেন নিশ্চয়ই। তবে সাবধান থাকা ভালো, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন অধিকৃত একটি দেশ, তবে শিগগিরই তা আর থাকবে না। ৫ নভেম্বরের নির্বাচন আমেরিকার মুক্তির দিন। আমেরিকা শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে।’

নির্বাচনী প্রচারের শেষ দুই দিনে ট্রাম্প ৭টি সমাবেশ করবেন বলে জানিয়েছেন। নর্থ ক্যারোলিনায় সমর্থকদের উদ্দেশে তিনি জানান, রোববার ও সোমবার তার সাতটি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের প্রচার শিবিরের কর্মসূচি অনুযায়ী, রোববার তিনি পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় সমাবেশ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।