ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫১
আজকের সর্বশেষ সবখবর

মানবিক করিডোর অঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
পঠিত: 342 বার
Link Copied!

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর আল-মাওয়াসি মানবিক করিডোর অঞ্চলে মঙ্গলবার ভোরে ইসরাইলি হামলায় ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে তারা ওই এলাকায় হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আজ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর এএফপি’কে বলেন, সেখানে হামলার পর ‘শহিদ ৪০ এবং আহত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মুগাইর আরও বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৫ জনকে উদ্ধারে এখনো কাজ করছে।’

বেসামরিক প্রতিরক্ষা সূত্র পৃথকভাবে জানিয়েছে, সেখানে হামলায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।