ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৫
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই: মার্কিন রাষ্ট্রদূত

সত্যের কন্ঠ
এপ্রিল ২৮, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
পঠিত: 53 বার
Link Copied!

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। এই চুক্তির ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এই চুক্তি বাস্তবায়নে আইন পাসের আহ্বান জারিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সম্পাদিত চুক্তিটি গেম চেঞ্জার হবে। এর ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমে আসে।

এর চুক্তির আওতায় বাংলাদেশ বছরে সাড়ে তিন বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য— গম, সয়াবিন, তুলা ও ভুট্টা আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে।

বাংলাদেশে ব্যবসা করা কঠিন উল্লেখ করে ব্যবসার পরিবেশ সংস্কারের তাগিদ দেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, অস্বচ্ছ প্রক্রিয়া, জটিল লাইসেন্সিং ও অনানুষ্ঠানিক পদ্ধতি বড় বিনিয়োগের পথে বাধা তৈরি করে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল কাস্টমস, স্বচ্ছ ক্রয়প্রক্রিয়া এবং শ্রম ও পরিবেশ মানদণ্ড জোরদারের আহ্বান জানান তিনি।

এদিকে, বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য মার্কিন বাজার উন্মুক্তের আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।