ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৬
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা দিলেও দায়িত্বে বাধার সম্মুখীন হচ্ছে সরকার: রিজওয়ানা

সত্যের কন্ঠ
মে ২৩, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
পঠিত: 243 বার
Link Copied!

অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও একাধিক দায়িত্বে সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। উল্লেখ করেন বিচার ও সংস্কারের কথা।

শুক্রবার (২৩ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে রিজওয়ানা বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন সরকারপ্রধান। এর বাইরে এদিক-সেদিক যাওয়ার সুযোগ নেই।

এর আগে, অনুষ্ঠানে তিনি জানান, ঢাকার ৪টি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে। তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রমের মধ্য দিয়ে এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে।

এছাড়া, টাঙ্গাইলের মধুপুরে থাকা গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলা প্রত্যাহার করা হবে। সেইসাথে গারোদের ভূমি জটিলতাও নিরসন করা হবে বলেও জানান এই উপদেষ্টা।

আগামী ২৪মে মধুপুরের সীমানা নির্ধারণের কাজ করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।