ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩০
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন কারবারি গ্রেপ্তার

সত্যের কন্ঠ
জুলাই ১৮, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
পঠিত: 23 বার
Link Copied!

 

মোসাদ্দেক বিল্লাহ আবির:

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিনজন পেশাদার জাল টাকার কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকার মাঠের কোণা ভূতেরগলি এলাকার হাজী ইব্রাহিমের বাড়ির এক ভাড়াটিয়ার বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিঃ) মোঃ মনির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ রাজিব মোল্লা (২০), মোঃ রব্বি হাওলাদার (২৫) এবং মোঃ রাসেল (৩৪)। তাদের সবার স্থায়ী বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায়। এর মধ্যে মোঃ রাসেল দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযানকালে রাজিব মোল্লার কাছ থেকে ৫০ হাজার টাকা, রব্বি হাওলাদারের কাছ থেকে ২৫ হাজার টাকা এবং রাসেলের কাছ থেকে ৩৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল নোট সংগ্রহ, সংরক্ষণ ও বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার কাজে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জাল নোট চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।