ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯
আজকের সর্বশেষ সবখবর

জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন: জামায়াত আমির

সত্যের কন্ঠ
নভেম্বর ২৬, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
পঠিত: 210 বার
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবকে ইতিহাসের একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করে বলেছেন, এই বিপ্লবের মাধ্যমে আল্লাহ বাংলাদেশকে উর্বর করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এখন এই জমিনে কী চাষ করব এবং কীভাবে চাষ করব, তা আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সোমবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের থানা দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণের আকাঙ্ক্ষার প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। মানুষ দোয়া করছে এবং চাইছে যেন সৎ ও ভালো মানুষের হাতে ক্ষমতা আসে। জনগণ বলছে, তারা অপেক্ষা করছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতের প্রতি মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে, তা যেন কোনোভাবে নষ্ট না হয় এবং যত্ন নিয়ে তা ধরে রাখা হয়। যদি আমরা মানুষের এই ভালোবাসার যত্ন নিতে পারি, তাহলে আল্লাহ আমাদের দ্বীন প্রতিষ্ঠার জন্য যে ক্ষুধা ও তৃষ্ণা রয়েছে, তা পূর্ণ করবেন। আমরা আমাদের ব্যক্তিগত বিজয়ের জন্য নয়, বরং মিল্লাতের জন্য দ্বীনের বিজয় চাই। মিল্লাত বিজয়ী হলে আমরা তার অংশীদার হব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।