ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

চলছে মনোনয়ন ফরম জমা-সংগ্রহের কার্যক্রম

সত্যের কন্ঠ
নভেম্বর ২৯, ২০২৩ ২:১০ অপরাহ্ণ
পঠিত: 153 বার
Link Copied!

উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিচ্ছেন প্রার্থীরা। ঢাকা মহানগরীর ১৫ আসনের জন্য নিবন্ধিত দলগুলোর মধ্যে ২০টি দলের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর।

বুধবার (২৯ নভেম্বর) সকালে মনোনয়নপত্র জমা দিতে রির্টানিং কার্যালয়ে যান ঢাকা ৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহা উদ্দিন নাসিম। এর আগে ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাঈদ খোকন মনোনয়নপত্র জমা দেন।

মঙ্গলবার পর্যন্ত ১৭৪টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এরমধ্যে, ৫০ জন স্বতন্ত্র আর দলীয় প্রার্থী আছেন ১২৪ জন। মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম জমা পড়েছে ৯টি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ঢাকায় সবচেয়ে বেশি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে ঢাকা-১৪ আসন থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।