ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার

সত্যের কন্ঠ
জুলাই ২৩, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
পঠিত: 9 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের টিকর নয়াখেল সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৩ বোতল (১৭.২৫০ লিটার) ‘অফিসার্স চয়েস’ ব্র্যান্ডের বিদেশি মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উদ্ধারকৃত মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।