ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৯
আজকের সর্বশেষ সবখবর

গাজায় প্রতিদিন ২ জ্বালানি ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরাইল

সত্যের কন্ঠ
নভেম্বর ১৮, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
পঠিত: 343 বার
Link Copied!

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। অবশেষে উপত্যকাটিতে জ্বালানি তেল প্রবেশের অনুমতি দিল তারা। প্রতিদিন দুই ট্রাক জ্বালানি প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তপক্ষ। খবর বিবিসির।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রতি দুদিনে এক লাখ ৪০ হাজার লিটার জ্বালানি তেল গাজায় প্রবেশ করবে। ওই কর্মকর্তা বলেন, জ্বালানি প্রবেশের অন্যতম কারণ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। এ ছাড়াও কারণ হিসেবে রয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করা।

গতকাল শুক্রবার ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএর জ্বালানি সহায়তায় গাজার টেলিযোগাযোগ ব্যবস্থা ফের সচল হয়েছে বলে জানিয়েছে পরিষেবা প্রদানকারীকোম্পানিটি।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, জ্বালানি প্রবেশের অনুমতির জন্য ওয়াশিংটন তেল আবিবের ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করেছে। গত সপ্তাহেই ইসরায়েল জ্বালানি প্রবেশে সায় দিয়েছিল বলে ওই কর্মকর্তা জানান। তবে, দুটি কারণে এটি বাস্তবায়িত হচ্ছিল না। ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বলেছিল, গাজার দক্ষিণাঞ্চলে সত্যিকারে জ্বালানির সংকট নেই। এ ছাড়া তারা বন্দি মুক্তির বিষয়ে আগে কথা বলতে চেয়েছিল।

গত বৃহস্পতিবার ইউএনআরডবিøউএ ফিলিস্তিনে নিজেদের কার্যক্রম বন্ধ করার কথা জানিয়েছিল। জ্বালানি সংকটে কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছিল তারা। জাতিসংঘের সহযোগী সংস্থাটির মতে, মানবিক সহায়তা কার্যক্রম চালাতে তাদের প্রতিদিন এক লাখ ৬০ হাজার লিটার জ্বালানি তেল প্রয়োজন যা ইসরায়েলের দেওয়া অনুমতির চেয়ে দ্বিগুণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।