ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
পঠিত: 111 বার
Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান সারাহ কুক। এ সময় শারীরিকভাবে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।

সাক্ষাতের সময় ফিরোজায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী ও তাবিথ আউয়াল।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন অনেক দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন। তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল তা মওকুফ করেছেন রাষ্ট্রপতি। এদিকে শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যাওয়া বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথাবার্তা চলছে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসক জানিয়েছেন, বিমানে যাত্রা করার মতো পরিস্থিতি হলেই তাকে বাইরে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য কিংবা সিঙ্গাপুর নেওয়ার কথা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে কোন দেশে নেওয়া হবে সে বিষয়ে এখনও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।