আজ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফা হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে।
গতকাল শনিবার (২৮ মার্চ) ইসরায়েলে হামলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধে প্রবেশের কথা নিশ্চিত করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠী।
যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের মধ্যে চার সপ্তাহ আগে যুদ্ধ শুরুর পর এই প্রথম ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা শনাক্ত করলো ইসরায়েল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
