ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ইরানের ওপর ইউরোপীয় ৩ দেশের নিষেধাজ্ঞা

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
পঠিত: 275 বার
Link Copied!

রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছে তিনটি দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। বুধবার (১১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাজ্য ও ইউরোপে ইরানের জাতীয় বিমান সংস্থার সব ফ্লাইট বন্ধ হয়ে গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন লন্ডন সফরে থাকাকালে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, রাশিয়া ইরানের সামরিক বাহিনীর কাছ থেকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছে। চলতি সপ্তাহে এর ফলাফলও দেখা গেছে। যদিও রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে ইরান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।