ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩০
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ-জাপাসহ ১১ দলের রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ চেয়ে রিট

সত্যের কন্ঠ
অক্টোবর ২৮, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
পঠিত: 88 বার
Link Copied!

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে এই দলগুলোকে ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে রিটে রুল চাওয়া হয়েছে।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ তিনজন আবেদনকারী রিটটি করেন। অপর দুজন হলেন- মো. আবুল হাসনাত ও মো. হাসিবুল ইসলাম।

যেসব দলের রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ চাওয়া হয়েছে সেগুলো হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), গনতন্ত্রী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, লেবারের ডেমক্রেটিক পার্টি, মার্ক্সিস্ট-লেলিনিস্ট (বড়ুয়া) ও সোসিওলিস্ট পার্টি অব বাংলাদেশ।

এই তিন রিটকারির করা অপর একটি রিটে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে অপর একটি রিট করা হয়েছে। সেখানে বিগত তিনটি নির্বাচনের গেজেট বাতিল চাওয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।