ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৬
আজকের সর্বশেষ সবখবর

আমাকে হত্যার চেষ্টা করা হচ্ছে: শামীম ওসমান

সত্যের কন্ঠ
নভেম্বর ২৮, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
পঠিত: 421 বার
Link Copied!

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান অভিযোগ করেছেন, তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় তাকে টার্গেট করা হতে পারে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, আগামী ১৫-২০ দিনের মধ্যে দেশে বড় ধরনের সহিংসতা করতে পারে ষড়যন্ত্রকারীরা। রাজনীতিকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। কিন্তু তারা সফল হবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, মানুষ কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।