ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৪
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের শাসনামল নিয়ে জামায়াত আমিরের বক্তব্য

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ
পঠিত: 79 বার
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে দেশটিকে কার্যত কারাগারে পরিণত করেছে। হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে মানুষের জীবনে অস্থিরতা সৃষ্টি করেছে। তার মতে, আওয়ামী লীগ কখনোই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে সম্মান করেনি।

রবিবার (১ ডিসেম্বর) খুলনার ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় এবং পরে জামায়াত নেতাদের ফাঁসি কার্যকর করে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে। তবে, তাদের পালানোর পেছনে কারা সহায়ক ভূমিকা রেখেছে, তা দেশের মানুষ জানতে আগ্রহী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।