ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৩
আজকের সর্বশেষ সবখবর

৫০০ টাকার জন্য বৃদ্ধাকে হত্যা, পিবিআইয়ের হাতে গ্রেফতার যুবক

সত্যের কন্ঠ
মে ৩, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!

ময়মনসিংহে মাত্র ৫০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে নূরজাহান (৬০) নামে এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই ময়মনসিংহ জেলা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহের কোতোয়ালী থানার মীরকান্দাপাড়া গ্রামে নূরজাহানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে নূরুন্নাহার বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর মামলাটি তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গত ২ মে ভোরে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকা থেকে মো. রনি মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তিতে জানা যায়, রনি মিয়া নিহত নূরজাহানের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিল। ঘটনার দিন রাতে ওই টাকা ফেরত চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির পর রনি মসলা বাটার শিল দিয়ে নূরজাহানের মাথায় আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে আরও আঘাত করে লাশ রান্নাঘরের পাশে খড় দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়।

পিবিআই জানায়, হত্যার সময় ব্যবহৃত আলামত এবং নিহতের মোবাইল ফোন আসামির কাছ থেকে জব্দ করা হয়েছে। আদালতে হাজির করলে আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “মাত্র ৫০০ টাকার জন্য একজন বৃদ্ধাকে এভাবে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।