আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ হেলাল উদ্দিন (৩০)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন সেন্টু ফিলিং স্টেশনের পূর্ব পাশে শাহাদাত ভলকানাইজিং দোকানের সামনে, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করে।
এসময় তার হেফাজত থেকে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএমপি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে রাজধানীতে মাদক চোরাচালান ও বিক্রয় প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
