ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৮
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

সত্যের কন্ঠ
এপ্রিল ২৬, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
পঠিত: 64 বার
Link Copied!

২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হাম ও হাম সন্দেহে ১ হাজার ৫৬৪ শিশু আক্রান্ত হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪৩ জন এবং সন্দেহভাজন ১ হাজার ৪২১ জন।

একই সময়ে হাম ও হাম সন্দেহে ৮ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জনের এবং হাম সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।