ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০০
আজকের সর্বশেষ সবখবর

হরতালে ঢাকাসহ সব রুটে বাস চালাবে পরিবহন মালিক সমিতি

সত্যের কন্ঠ
অক্টোবর ২৮, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
পঠিত: 210 বার
Link Copied!

আগামীকাল রোববার (২৯ অক্টোবর) বিএনপি হরতাল ডাকলেও এদিন সারা দেশে বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সংগঠনের নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতিভুক্ত মালিকদের অনুরোধ জানিয়েছেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকেরা কখনো সাড়া দেবে না, বরং ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হরতালের দিন গাড়ি চলাচল যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে সমিতির নেতারা অনুরোধ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।