আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
সাতক্ষীরা সদর থানাধীন হাড়দ্দাহ এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬।
গ্রেফতারকৃতরা হলো— আঃ সামাদ (৪১) ও মো. আনিসুর রহমান (৪০)।
র্যাব-৬ সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন হাড়দ্দাহ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাদক ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ফেন্সিডিল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
