আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও কসমেটিক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১।
র্যাব-৬ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার চুনার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কসমেটিক্সসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ পূর্ব কালিনগর এলাকার মো. ইসমাইল হোসেন (২৮) এবং আবাদ চণ্ডীপুর এলাকার মো. সুমন হোসেন (২৯)।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদক ও আমদানি নিষিদ্ধ পণ্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সাতক্ষীরার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
