ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৭
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

সত্যের কন্ঠ
মার্চ ৩, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে বা হতাহতের কোনো ঘটনা রয়েছে কিনা এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।সরেজমিনে দেখা যায়, ভবনের ভেতর থেকে প্রচুর ধোয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।