আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে— মোঃ নূর আমিন হাওলাদার (২৮), মাহমুদ মিয়া (২২), মোহাম্মদ বেলাল (৩২), মোঃ ফারুক মিয়া (৩০), লুৎফা বেগম (৪২), জুবায়ের হোসেন শিহাব (২১), মোঃ রাজিব (২৯), মোঃ ফুয়াদ হোসেন ববি (৩৮), মোঃ আলাউদ্দীন (৪০), নাকীব ইসলাম দিদার (২৬), মোঃ আরাফাত (১৯), মোঃ রবিন (২৫), আব্দুর রহমান (২৩), বাপ্পি হোসেন (২৮) ও মোঃ সুজন শেখ (১৯)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১,৫০০ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন (পিপি) এবং পলিথিন পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
