ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২২
আজকের সর্বশেষ সবখবর

“মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অস্ত্র ও মাদকসহ ৩ জন গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ৯, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
পঠিত: 73 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

র‌্যাব সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ৯ এপ্রিল ২০২৬ তারিখ রাতে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি দেশীয় পিস্তল, ৭টি সামুরাই, ১৮০ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, জেনেভা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাব জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।