ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫২
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে শিক্ষা অধিদপ্তরের স্টোরে অগ্নিসংযোগ: ৩ জন গ্রেফতার

সত্যের কন্ঠ
মে ২, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
পঠিত: 50 বার
Link Copied!

 

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (২ মে) দেওয়া তথ্যে জানানো হয়, মিরপুর-২ এলাকায় অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে শুক্রবার (১ মে) রাত ২টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে দুর্বৃত্তরা আগুন দেয়।

ঘটনায় স্টোরে থাকা ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি অক্ষত থাকলেও ৩৩টি আংশিক, ২৯টি গুরুতর ক্ষতিগ্রস্ত এবং ১৪০টি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ৮৩টি ল্যাপটপ খুঁজে পাওয়া যায়নি।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আসমাউল ইসলাম (৩০), মো. জিন্নাত আলী বিশ্বাস (৫৫) এবং মো. হুমায়ুন কবির খান (৫৯)। তাদের মধ্যে আসমাউল ইসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার ভোরে মিরপুর-২ এলাকা থেকে আসমাউল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্টোর রুমে আগুন দেওয়ার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে একই দিনে অভিযান চালিয়ে বাকি দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।